• Please enable News ticker from the theme option Panel to display Post

বাংলাদেশে ড্রাইভিং স্কুল স্থাপনে আগ্রহী জাপানের কান্টো গ্রুপ

বাংলাদেশে ড্রাইভিং স্কুল স্থাপনে আগ্রহী জাপানের কান্টো গ্রুপ

জাপানের কান্টো গ্রুপ বাংলাদেশে একটি আধুনিক ড্রাইভিং স্কুল স্থাপন এবং সেখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত চালকদের জাপানে কর্মসংস্থানের সুযোগ তৈরির আগ্রহ প্রকাশ করেছে। বুধবার (১ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সঙ্গে তার দফতরে সৌজন্য সাক্ষাতে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদল এ প্রস্তাব তুলে ধরে।

প্রতিনিধিদলে ছিলেন কান্টো গ্রুপের পরিকল্পনা ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপক মিউমি সাকায়ে এবং কান্টো ড্রাইভিং স্কুলের প্রিন্সিপাল আকিরা কাকিজাকি। তারা জানান, জাপানে বর্তমানে দক্ষ গাড়িচালকের ব্যাপক চাহিদা রয়েছে। এ চাহিদা পূরণে তারা বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি ড্রাইভিং স্কুল স্থাপন করতে চান।

প্রতিমন্ত্রী মো. নুরুল হক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জাপানের শ্রমবাজারের উপযোগী দক্ষ জনবল তৈরিতে সরকার বদ্ধপরিকর। কান্টো গ্রুপের এই প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশি যুবকদের জন্য জাপানে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। তিনি এ প্রকল্পে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহযোগিতার আশ্বাস দেন।

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী প্রতিনিধিদলকে প্রস্তাবটি আরও বিস্তারিত ও আনুষ্ঠানিকভাবে জমা দেওয়ার আহ্বান জানান। এতে দ্রুত সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *