বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত ১৭টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ ৯ থেকে ২০ গ্রেডের ১১ ক্যাটাগরির পদে দেওয়া হবে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল ২০২৬।
প্রতিষ্ঠানটি প্রটোকল-কাম-পাবলিক রিলেসন্স অফিসার পদে (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা বেতনস্কেলে নিয়োগ দেবে। এছাড়া এস্টিমেটর/সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (অটো) এবং উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদে (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা বেতনস্কেলে নিয়োগ দেওয়া হবে।
কম্পিউটার অপারেটর পদে (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা বেতনস্কেলে নিয়োগ দেওয়া হবে। এছাড়া অফিস সহকারী কাম–কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে (গ্রেড-১৬) একই বেতনস্কেলে নিয়োগ দেওয়া হবে।
আবেদনকারীদের বয়স ২ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদন ফি ১, ২ ও ৩ নং পদের জন্য ২২৩ টাকা, ৪ থেকে ৮ নং পদের জন্য ১১২ টাকা এবং ১০ ও ১১ নং পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদন ফি জমা দেওয়া যাবে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে। আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু হবে ২ এপ্রিল ২০২৬ সকাল ৯টা থেকে এবং শেষ হবে ৩০ এপ্রিল ২০২৬ বিকেল ৫টায়।

