• Please enable News ticker from the theme option Panel to display Post

শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার ব্যর্থতা স্বীকার, ভবিষ্যতে পরিবর্তনের ইঙ্গিত

শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার ব্যর্থতা স্বীকার, ভবিষ্যতে পরিবর্তনের ইঙ্গিত

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্টের স্টার সিনেপ্লেক্সে নিজের নতুন সিনেমা ‘প্রিন্স; ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ দেখলেন শাকিব খান। সঙ্গে ছিলেন সিনেমার দুই নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণ, পরিচালক আবু হায়াত মাহমুদসহ অন্যান্য কলাকুশলীরা।

সিনেমা প্রদর্শনীর পর আয়োজিত সংবাদ সম্মেলনে শাকিব খান সিনেমার ব্যর্থতার দায় স্বীকার করেন। তিনি জানান, ‘প্রিন্স’ সিনেমার জন্য ৩০টির বেশি গল্প শুনে একটি গল্প পছন্দ করেছিলেন। কিন্তু সিনেমার শুটিংয়ে নানা জটিলতার কারণে প্রত্যাশা পূরণ হয়নি।

শাকিব খান বলেন, ‘আমার জীবনে এই প্রথম ঈদের সিনেমার শুটিং ঈদের আগের দিন পর্যন্ত করেছি। প্রযুক্তিগত দুর্বলতা, সাউন্ড, কালার গ্রেডিং ও ভিএফএক্সের ঘাটতির কারণে সিনেমাটি মুক্তির পর প্রথম পাঁচ দিন মাল্টিপ্লেক্সে চলেনি।’

নায়িকা তাসনিয়া ফারিণও একই সুরে বলেন, ‘এই সিনেমায় যুক্ত হওয়ার পর আমার প্রত্যাশা অনেক বেশি ছিল। কিন্তু কাজ করতে গিয়ে সময় বা সবকিছু মিলে প্রত্যাশাটা পূরণ হয়নি।’

পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, ‘প্রিন্স যথাসময়ে এসেছে। নানা জটিলতায় পাঁচ দিন সিনেপ্লেক্সে চলেনি। তবে যেদিন থেকে সিনেপ্লেক্সে এসেছে, সেদিন থেকেই সর্বোচ্চ শো নিয়ে চলছে। দর্শকরা ‘প্রিন্স ২’ চাইছে।’

ঈদে ১৩৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমাটি বড় বাজেট ও আন্তর্জাতিক টিমের ব্যবহারের ঘোষণায় দর্শকদের মধ্যে উচ্চ প্রত্যাশা তৈরি করেছিল। কিন্তু মুক্তির পর সেই প্রত্যাশা পূরণ হয়নি। শাকিব খান ব্যর্থতা স্বীকার করে ভবিষ্যতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *