বাসসের এমডি মাহবুব মোর্শেদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

বাসসের এমডি মাহবুব মোর্শেদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, মাহবুব মোর্শেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হলো।

সম্প্রতি মাহবুব মোর্শেদ পদত্যাগ করেন এবং তখন থেকেই বাসসের ওয়েবসাইটে তাঁর নাম আর নেই। ২০২৪ সালের আগস্টে তাঁকে দুই বছরের জন্য এমডি ও প্রধান সম্পাদকের দায়িত্ব দিয়েছিল সদ্য সাবেক অন্তর্বর্তী সরকার।

মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বাসসে যা ঘটেছে তা দুঃখজনক এবং সরকার বিধিবিধান অনুযায়ী সমাধান বের করবে।

এর আগে বাসসের কার্যালয়ে মাহবুব মোর্শেদের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির কিছু সাংবাদিক-কর্মচারী তাঁকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন, যার ফলে তিনি অফিস ছেড়ে চলে যান।

মাহবুব মোর্শেদ ফেসবুকে একটি পোস্টে অভিযোগ করেন যে, তাঁকে অপসারণের জন্য চাপ তৈরি করা হয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *