• Please enable News ticker from the theme option Panel to display Post

সংবিধান সংস্কারে অবজ্ঞার অভিযোগে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধীদলের

সংবিধান সংস্কারে অবজ্ঞার অভিযোগে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধীদলের

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, সংবিধান সংস্কার ইস্যুতে জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করার কারণে তারা রাজপথে আন্দোলনের পরিকল্পনা করছেন। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকার গণভোটের রায়কে উপেক্ষা করে সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছে। এর প্রতিবাদে তারা সংসদ থেকে ওয়াকআউট করেছেন এবং জনমত নিয়ে ফের রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সর্বসম্মত সিদ্ধান্তে গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটের রায় অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যদের দুটি শপথ নেওয়ার বাধ্যবাধকতা ছিল, কিন্তু সরকারি দলের সদস্যরা কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

সংসদের ভেতরে বিরোধী দলের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, নিয়ম অনুযায়ী গ্যাজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংস্কার পরিষদের সভা আহ্বান করার কথা থাকলেও সরকার তা করেনি। আইনমন্ত্রী সংবিধান সংশোধনের প্রস্তাব দিলে বিরোধীদলীয় নেতা বলেন, সরকার জনগণের ইচ্ছার সঙ্গে প্রতারণা করছে।

ডা. শফিকুর রহমান আরও অভিযোগ করেন যে, বিগত সাড়ে ১৫ বছরে ফ্যাসিবাদী শাসনে ২,৬৬৩ জন মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে এবং ২৫০ জনের বেশি মানুষ গুম হয়েছেন। এই অমানবিক ব্যবস্থা থেকে মুক্তির জন্যই সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল।

ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে তারা সংসদ থেকে ওয়াকআউট করেছেন। তবে তারা সংসদ ছেড়ে দেননি এবং জনগণের দাবিতে রাজপথে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *