• Please enable News ticker from the theme option Panel to display Post

বরিশালে সাইক্লোন শেল্টারের রড চুরির ঘটনায় গ্রেপ্তার ৩ জন

বরিশালে সাইক্লোন শেল্টারের রড চুরির ঘটনায় গ্রেপ্তার ৩ জন

বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর বাংলাবাজার এলাকায় সাইক্লোন শেল্টারের প্রায় দুই টন রড চুরির ঘটনায় দুই বিএনপিকর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার দক্ষিণ দিয়াশুর গ্রামের মুনসুর সরদারের ছেলে সুমন সরদার এবং মৃত লুৎফর চৌকিদারের ছেলে ইব্রাহীম চৌকিদার। তাদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল।

ওসি জানান, সম্প্রতি দিয়াশুর বাংলাবাজার এলাকায় সরকারি বরাদ্দে নির্মিত সাইক্লোন শেল্টারের প্রায় দুই টন রড চুরি হয়। এ ঘটনায় সাইক্লোন শেল্টার নির্মাণকাজের ঠিকাদার আলাউদ্দিন ভূঁইয়ার পক্ষে থানায় মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে এবং চুরির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে প্রথমে সুমন ও ইব্রাহিমকে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক মজিবর রহমান নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, তাদের স্বীকারোক্তি অনুযায়ী এ চুরির ঘটনায় ওই এলাকার আরো বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত বলে জানা গেছে। তাদের ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *